শাকিব ’ক্যাপ্টেন খান’-এর বক্স অফিস খবর, ব্লকবাস্টার হওয়ার পথে…
![]() |
| ক্যাপ্টেন খান! |
[বক্স অফিস : ঢালিউড]
’ক্যাপ্টেন খান’ ছবির সর্বশেষ বক্স অফিস খবর!
ঈদে একাধিক ছবি মুক্তি পাওয়া শাকিব খানের এই ঈদে মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে। তবে একটি ছবি হলেও, ছবিটি হল সংখ্যার দিক দিয়ে রেকর্ড করেছে। সারা বাংলাদেশের ১৭৬টি হলে একযোগে মুক্তি পেয়েছে ‘ক্যাপ্টেন খান’। ছবিটিতে শাকিব খানের সাথে জুটি বেঁধেছে শবনম বুবলী। রেকর্ড সংখ্যাক হলে ছবিটি মুক্তি পেলেও, বক্স অফিসে কেমন করছে সেটাই ’রঙধারা’ তুলে ধরার চেষ্টা করছে!
ঈদে ’ক্যাপ্টেন খান’ শাকিবের একমাত্র ছবি হওয়ায় দেশের প্রায় বড় বড় হলগুলো ছবিটি লুফে নিয়েছে। বিশেষ করে ছবিটির টীজার, গান আগেই মুক্তি দেওয়া হলে, তা ভাইরাল হয়ে যায়। ফলে দর্শকরা ঈদে ‘ক্যাপ্টেন খান’ দেখতে জাপিয়ে পরে। ঈদের দিন ছবিটি মুক্তি পেলেও, ঈদের দ্বিতীয় দিন থেকে ছবিটি হাউসফুল ব্যবসা করা শুরু করে দেয়। কালো বাজারে ছবিটির টিকেট দেদারছে বিক্রিও হচ্ছে। ঢাকার চেয়ে মফস্বলে ছবিটির ব্যবসা বেশি হচ্ছে। তবে ঢাকায়ও ছবিটির ব্যবসা শনিবার থেকে বাড়তে শুরু করেছে।
হল ম্যানেজার, বুকিং এজেন্ট, ছবিটির নির্মাতা সংস্থা প্রর্ভতি মারফত জানা গেছে যে, সব হল মিলিয়ে ’ক্যাপ্টেন খান’ প্রতি শো-এ গড়ে ৮০% দর্শক পাচ্ছে। বিশেষ করে প্রত্যেক হলে সন্ধ্যার শো’টি ‘হাউসফুল’ যাচ্ছে। যার থেকে ধারণা করা যাচ্ছে ছবিটির মুক্তির তিন দিনের মাথায় প্রায় আশি লাখের কাছাকাছি আয় করেছে। যদিও ছবিটির টিকিট মূল্য হিসেব করলে, দুই কোটির কাছাকাছি আয় ঠেকে।
পড়ুন : ’ক্যাপ্টেন খান’-নিয়ে প্রকাশিত সব খবর!
সিনেমা : ক্যাপ্টেন খান
অভিনয় : শাকিব খান, বুবলী, মিশা সওদাগর
পরিচালক : ওয়াজেদ আলী সুমন
শুভমুক্তি : ২২ই আগস্ট, ২০১৮
উদ্বোধনী স্ক্রিন : ১৭৬টি
১ম তিন দিনে সর্বমোট আয় : ০.৮০ কোটি (সম্ভাব্য)
বক্স অফিস স্ট্যাটাস : চলমান
আপনার বন্ধুর জন্য, জাস্ট ক্লিক করুন!
আরো পড়ুন :
শাকিব খানকে নিয়ে প্রকাশিত সব খবর!
২০১৮ সালের সর্বশেষ ঢালিউড বক্স অফিস রিপোর্ট!

No comments