বরুণ ধাওয়ানের আপকামিং মুভি; নতুন ছবির খবর!
বলিউড স্টার বরুণ ধাওয়ানের আপকামিং মুভি; বরুণ ধাওয়ানের নতুন ছবির খবর!
বলিউড স্টার বরুণ ধাওয়ান ২০১২ সালে আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার সাথে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করে। প্রথম ছবিতেই পরিচালক হিসেবে পেয়েছে বলিউডের খ্যাতিমান পরিচালক করণ জোহরকে। ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ২০১২ সালে বক্সঅফিসে অন্যতম সুপারহিট ছবি হিসেবে স্থান লাভ করে। সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি বরুণ ধাওয়ানকে।
২০১২ সাল থেকে ২০১৭ পর্য্ন্ত বরুণ ধাওয়ানের ৯টি ছবি মুক্তি পাই। ৯টি ছবিই বক্সঅফিসে সাফল্য লাভ করে, যা একটি রেকর্ড। অর্থাৎ বলিউডে এখন পর্য্ন্ত কোন ব্যর্থ ছবি বরুণের ক্যারিয়ারে নেই। বিশেষ করে একক নায়ক হিসেবে অভিনয় করা বরুণ ধাওয়ানের সব ছবিই বক্সঅফিসে সুপারহিট ব্যবসা করে। এমনকি একক নায়ক হিসেবে সর্বশেষ মুক্তি পাওয়া ‘এবিসিডি ২’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ শতকোটি ব্যবসা করে সুপারহিট হয়। সেই সাথে ‘জড়ুয়া ২’ও শতকোটি ঘর অতিক্রম করতে যাচ্ছে। ফলে রণবীর কাপুরের পর সুপারস্টার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বরুণ ধাওয়ান।
চলতি বছর বলিউডের নতুন স্টারদের মধ্যে এগিয়ে থাকা বরুণ ধাওয়ানের দুইটি ছবি মুক্তি পাই। দুইটি ছবিই বক্সঅফিসে সুপার হিট ব্যবসা করেছে/করছে। সেই সাথে অক্ষয় কুমারের পর বরুণ ধাওয়ান চলতি বছর টানা দুইটি শতকোটি ব্যবসা করা ছবি উপহার দিতে যাচ্ছে।
বর্তমানে বরুণ ধাওয়ানের হাতে ৫টি নতুন ছবির কাজ আছে। যার মধ্যে ২টি ছবি অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। ছবি গুলো ২০১৮ এবং ২০১৯ সালে মুক্তি পাবে।
বরুণ ধাওয়ানের নতুন ছবির খবর :
অক্টোবর
’পিকু’, ‘মাদ্রাস ক্যাফে’, ‘ভিকি ডোনার’ খ্যাত বাঙালি পরিচালক সুজিত সরকারের নির্দেশনায় প্রথমবারের মত বরুণ ধাওয়ানকে দেখা যাবে ‘অক্টোবর’ নামক ছবিতে। ছবিটিতে বরুণ ধাওয়ানের নায়িকা হিসেবে থাকছে বানিতা সান্ধু। রোমান্টিক ধাঁচের এ ছবিটি ২০১৮ সালের জুনে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে। ছবিটি প্রযোজনা করছে রোনি লাহিড়ী।
সিনেমা : অক্টোবর
অভিনয় : বরুণ ধাওয়ান ও বানিতা সান্ধু
পরিচালক : সুজিত সরকার
প্রযোজক : রোনি লাহিড়ী
ধরণ : রোমান্টিক-ড্রামা
বাজেট : ৫০ কোটি (আনুমানিক)
মুক্তির তারিখ : ১৩ এ্রপ্রিল ২০১৮
সুই ধাগা – মেইড ইন ইন্ডিয়া
২০১৮ সালের বরুণ ধাওয়ানের দ্বিতীয় ছবি হিসেবে গান্ধী জয়ন্তী উপলক্ষে নির্মিত হচ্ছে ‘সুই ধাগা – মেইড ইন ইন্ডিয়া’। শরৎ কাটারিয়া ছবিটি পরিচালনা করছেন। এ ছবির মাধ্যমে প্রথম বারের মত যশ রাজ ফিল্মসের ব্যানারে কাজ করবে বরুণ ধাওয়ান। সেই সাথে আনুশকা শর্মার সাথেও প্রথম ছবি হতে যাচ্ছে ‘সুই ধাগা – মেইড ইন ইন্ডিয়া’। জাতীয়তাবাদ ভিত্তিক ড্রামা নির্ভর এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন আদিত্য চোপড়া ও মনিশ শর্মা।
সিনেমা : সুই ধাগা – মেইড ইন ইন্ডিয়া
অভিনয় : বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা
পরিচালক : শরৎ কাটারিয়া
প্রযোজক : আদিত্য চোপড়া ও মনিশ শর্মা
ধরণ : দেশাত্ববোধক-ড্রামা
বাজেট : ৫০ কোটি (আনুমানিক)
মুক্তির তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০১৮
শুদ্ধি
’শুদ্ধি’ ছবিটি নিয়ে অনেক আগে থেকেই আলোচনা হচ্ছে। হৃত্বিককে এ ছবির জন্য অফার করা হয়েছিল। কিন্তু তিনি ’না’ করে দেন। তারপর অনেক নায়কের খবর শোনা গেলেও বরুণ ধাওয়ানকে নিয়ে ’শুদ্ধি’ নির্মাণ হচ্ছে-এমন খবর সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে। ছবিটিতে নায়িকা হিসেবে আলিয়া ভাটের নাম শোনা গিয়েছে। করণ জোহরের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন করণ মালহোত্রা।
সিনেমা : শুদ্ধি (অফিসিয়ালি কনফার্ম করা হয় নি)
অভিনয় : বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট
পরিচালক : করণ মালহোত্রা
প্রযোজক : করণ জোহর
ধরণ : রোমান্ট্রিক-ড্রামা
বাজেট : …
মুক্তির তারিখ : ২০১৮
ফাইভ
সাইকোলজিক্যাল থ্রিলারভিত্তিক ছবি ‘ফাইভ’। ছবিটি পরিচালনা করবেন ওমাং কুমার। বরুণ ধাওয়ান এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবে। ভূষণ কুমারের প্রযোজনায় এ ছবিটি ২০১৮ সালে মুক্তি পেতে পারে।
সিনেমা : ফাইভ (অফিসিয়ালি কনফার্ম করা হয় নি)
অভিনয় : বরুণ ধাওয়ান
পরিচালক : ওমাং কুমার
প্রযোজক : ভূষণ কুমার
ধরণ : সাইকোলজিক্যাল থ্রিলার
বাজেট : …
মুক্তির তারিখ : ২০১৮
এবিসিডি ৩ (প্রত্যাশিত নাম)
সুপারহিট ‘এবিসিডি ২’ এর পর আবারো নাচ নির্ভর এ ছবির সিক্যুয়ালে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। ‘এবিসিডি ৩’ নামে ছবিটি যথারীতি পরিচালনা করবেন রেমো ডি সুজা। ২০১৯ সালে ছবিটি মুক্তি পেতে পারে।
সিনেমা : এবিসিডি ৩ (প্রত্যাশিত নাম)
অভিনয় : বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফ
পরিচালক : রেমো ডি সুজা
প্রযোজক : ভূষণ কুমার
ধরণ : ড্যান্স-ড্রামা
বাজেট : ১২০ কোটি
মুক্তির তারিখ : ৮ নভেম্বর ২০১৯

No comments