মাহিয়া মাহির আপকামিং মুভি; নতুন ছবির খবর!

মাহিয়া মাহির নতুন ছবির খবর
মাহিয়া মাহি!

[ঢালিউড : আপকামিং মুভি]

মাহিয়া মাহির আপকামিং মুভি; মাহিয়া মাহির নতুন ছবির খবর!


বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা। ২০১২ সালের ৫ অক্টোবর তার অভিনীত প্রথম ছবি ‘ভালবাসার রঙ’ বক্সঅফিসে মুক্তি পায়। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নবাগত বাপ্পির সাথে মাহিয়া মাহি এ ছবির মাধ্যমেই বড়পর্দায় যাত্রা শুরু করে। খুব অল্প সময়ে এ অভিনেত্রী জনপ্রিয়তা অর্জন করে। তার জনপ্রিয়তা এনে দেওয়ার জন্য যে সব ছবি সর্বাধিক কাজ করেছে তার মধ্যে উল্লেখ্য যোগ্য হল ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘ঢাকা অ্যাটাক’ ইত্যাদি উল্লেখযোগ্য।

বর্তমানে মাহিয়া মাহি যেসব ছবিতে অভিনয় করছে কিংবা মাহিয়া মাহির যেসব ছবি বক্সঅফিসে মুক্তির লিস্টে আছে ‘রঙধারা’ সেগুলো তুলে ধরার চেষ্টা করছে। ’মাহিয়া মাহির আপকামিং মুভি’ নিয়ে যেকোন পরামর্শ/অভিযোগ/সংশোধন ইত্যাদি আমাদের জানাতে পারেন।


মাহিয়া মাহির নতুন ছবির খবর


মনে রেখো

’মনে রেখো’ ছবিটিতে মাহিয়া মাহি কলকাতার তরুণ অভিনেতা বনি সেনগুপ্তের সাথে অভিনয় করেছে। ২০১৭ সালে ছবিটি বক্সঅফিসে মুক্তি পাওয়ার কথা থাকলেও, এখনো ছবিটি মুক্তি পাই নি।

সিনেমা : মনে রেখো
অভিনয় : মাহিয়া মাহি, বনি সেনগুপ্ত
পরিচালক : ওয়াজেদ আলী সুমন
প্রযোজক : …
ধরণ : রোমান্টিক-কমেডি-ড্রামা
বাজেট : ১ কোটি নিচে (সম্ভাব্য)
শুভমুক্তি : ২০১৮

তুই শুধু আমার

যৌথ প্রযোজনার ছবি ’তুই শুধু আমার’। ছবিটিতে মাহিয়া মাহির সাথে অভিনয় করেছে সোহম চক্রবর্তী, ওম, আমান রেজা। ছবিটি ২০১৮ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

অভিনয় : মাহিয়া মাহি, সোহম চক্রবর্তী, ওম, আমান রেজা
পরিচালক : জয়দীপ মুখার্জী ও অনন্য মামুন
প্রযোজক : অশোধ ধনুকা ও অনন্য মামুন
ধরণ : রোমান্টিক-কমেডি-অ্যাকশান
বাজেট : ৩ কোটি
শুভমুক্তি : ২০১৮

জান্নাত

সাইমন সাদিকের সাথে মাহিয়া মাহির নতুন ছবি ‘জান্নাত’। সম্প্রতি ছবিটির অফিসিয়ার পোস্টার প্রকাশ করা হয়েছে। এ ছবির মধ্য দিয়ে সাইমন-মাহি দ্বিতীয় বারের মত একই ছবিতে অভিনয় করছে।

সিনেমা : জান্নাত
অভিনয় : মাহিয়া মাহি, সাইমন সাদিক
পরিচালক : মোস্তাফিজুর রহমান মানিক
প্রযোজক : …
ধরণ : রোমান্টিক-অ্যাকশান
বাজেট : ১ কোটি নিচে (সম্ভাব্য)
শুভমুক্তি : ২০১৮

পবিত্র ভালবাসা

পবিত্র ভালবাসা ছবিটিতে মাহিয়া মাহির সাথে অভিনয় করেছে ফেরদৌস। এ ছবিতে আরো অভিনয় করেছে মৌসুমী। সম্প্রতি সেন্সর ছাড়পত্রের জন্য ছবিটি পাঠানো হয়েছে।

সিনেমা : পবিত্র ভালবাসা
অভিনয় : মাহিয়া মাহি, ফেরদৌস, মৌসুমী
পরিচালক : …
প্রযোজক : …
ধরণ : রোমান্টিক-ড্রামা
বাজেট : ১ কোটি নিচে (সম্ভাব্য)
শুভমুক্তি : ২০১৮

আনন্দ অশ্রু

শিরি-ফরহাদকে আবারো বড়পর্দায় দেখা যাবে ‘আনন্দ অশ্রু’ ছবির মাধ্যমে। যদিও এ ছবিটি সালমান শাহ-শাবনূর-এর ‘আনন্দ অশ্রু’ ছবির রিমেক নয়। সেই সাথে এ ছবিটি বিখ্যাত প্রেমের চরিত্র শিরি-ফরহাদের গল্পও নয়। ছবিটিতে মাহির চরিত্রের নাম শিরি অন্যদিকে তার নায়ক সাইমনের নাম ফরহাদ।

সিনেমা : আনন্দ অশ্রু
অভিনয় : মাহিয়া মাহি, সাইমন সাদিক
পরিচালক : মোস্তাফিজুর রহমান মানিক
প্রযোজক : …
ধরণ : রোমান্টিক-ড্রামা
বাজেট : ১ কোটি নিচে (সম্ভাব্য)
শুভমুক্তি : ২০১৮

অবতার

রুশো আমিন খান এর সাথে মাহিয়া মাহির নতুন ছবি ‘অবতার’। এ ছবিতে মাহিয়া মাহি একজন প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করছে। ছবিটি পরিচালনা করছে মাহমুদ হাসান শিকদার।

সিনেমা : অবতার
অভিনয় : মাহিয়া মাহি, রুশো আমিন খান
পরিচালক : মাহমুদ হাসান শিকদার
প্রযোজক : …
ধরণ : রোমান্টিক-অ্যাকশান
বাজেট : ১ কোটি নিচে (সম্ভাব্য)
শুভমুক্তি : ২০১৮

বি.দ্র: উপরে উল্লেখিত ছবিগুলো ছাড়াও আরো বেশ কিছু ছবিতে মাহিয়া মাহির চুক্তিবদ্ধ হওয়ার খবর সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে।’রঙধারা’ প্রতিনিয়ত খবরগুলো সংগ্রহ করার চেষ্টা করছে। যখনিই ফার্স্ট লুক সহ বিস্তারিত জানা যাবে, তখনি এ পেইজটি আপডেট করা হবে।

মাহিয়া মাহির কোন ছবিটি বড় পর্দায় দেখার জন্য আপনি অপেক্ষা করছেন কমেন্ট করে জানাতে পারেন। এখন থেকে ফেইসবুক ও ডিসকাস-এর মাধ্যমেও কমেন্ট করা যাবে।

আরো পড়ুন :

ক্যাটরিনা কাইফের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

No comments

Powered by Blogger.