’বাহুবলী’ নির্মাতার রাজামৌলীর নতুন ছবি ‘আরআরআর’!
| #আরআরআর! |
[বিনোদন : টলিউড]
রাম চরণ তেজা ও জুনিয়র এনটিআরকে নিয়ে রাজামৌলীর নতুন ছবি ‘আরআরআর’!
দীর্ঘ এক বছর পর আবারো বড় পর্দার জন্য ছবি নির্মাণে হাত দিয়েছে এস.এস. রাজামৌলী। ‘বাহুবলী’ নির্মাণ করে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এ তারকা হাত দিয়েছে নতুন ছবির কাজে। এরি মধ্যে নতুন ছবিটির মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে। ’আরআরআর’ টাইটেলের নতুন ছবিতে অভিনয় করছে টালিউডের প্রথম সারির দুইজন অভিনেতা। রাম চরণ তেজা ও এনটিআর জুনিয়র তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় দুই জন তারকা প্রথম বারের মত একটি ছবিতে অভিনয় করছে।
’বাহুবলী’ নির্মাণের আগে এস.এস. রাজামৌলীর সাথে কাজ করেছে রাম চরণ ও এনটিআর জুনিয়র দুই জনই। রাম চরণের সাথে ‘মাগাধিরা’ ছবিটি পরিচালনা করে এনে দিয়েছে টলিউডে তখনকার সর্বোচ্চ আয়ের ছবির রেকর্ড। অন্যদিকে এনটিআর জুনিয়রের সাথে ‘স্টুডেন্ট নাম্বার ওয়ান’ পরিচালনা করে পেয়েছে সুপারহিট ছবির স্ট্যাটাস। এবার এ দুইজন তারকাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘আরআরআর’।
’আরআরআর’ ছবিটি বক্সঅফিসে মুক্তি পাবে ২০১৯ সালের দিকে। ছবিতে কোন কোন নায়িকা অভিনয় করছে, তা এখনো প্রকাশ করা হয় নি। খুব শীঘ্রই বিস্তারিত জানা যাবে।
দেখুন ‘আরআরআর’ ছবির মোশন পোস্টার :
সিনেমা : আরআরআর
অভিনয় : রাম চরণ তেজা ও এনটিআর জুনিয়র
পরিচালক : এস.এস. রাজামৌলী
বাজেট : ১৫০ কোটি
শুভমুক্তি : ২০১৯
আরো পড়ুন :
No comments