‘বাহুবলী’র দেবসেনা অনুষ্কা শেঠি আবারো দর্শক মাতাতে আসছে ‘ভাগমতী’ রূপে!

‘বাহুবলী’র দেবসেনা অনুষ্কা শেঠি আবারো দর্শক মাতাতে আসছে ‘ভাগমতী’ রূপে!
আনুষ্কা শেঠি ‘ভাগমতী’!

[তেলেগু]

’ভাগমতী’ ছবির প্রথম পোস্টারে আবারো ’বাহুবলী’ ছবির দেবসেনার আমেজ ফিরিয়ে আনল আনুষ্কা শেঠি।


ভারতের ব্লকবাস্টার ছবি ‘বাহুবলী’ ছবিতে দেবসেনা রূপে অভিনয় করে নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দেয়া আনুষ্কা শেঠিকে আবারো দেখা যাবে রুদ্র রূপে। ’ভাগমতী’ ছবিতে আবারো পিরিয়ড ড্রামা চরিত্রে অভিনয় করছে তিনি। ’বাহুবলী’ ছবির মত এ ছবিতেও ঐহিতাসিক মারকুটে চরিত্রে অভিনয় করছে আনুষ্কা।

’ভাগমতী’ ছবির শুটিং শুরু হওয়ার আগেই আলোচনায় চলে এসেছে আনুষ্কা শেঠির কারণে। কেননা ‘বাহুবলী’ ছবিতে অভিনয় করে সমগ্র ভারতের অভিনেত্রী বনে যাওয়া আনুষ্কা শেঠি ‘বাহুবলী’ পরবর্তী ছবি হতে যাচ্ছে ‘ভাগমতী’। ফলে দর্শকদের ‘ভাগমতী’ নিয়ে আগ্রহ তুঙ্গে। সেই সাথে বাহুবলী’র প্রভাসের সাথে সম্পর্ক হতেও যাচ্ছে এই অভিনেত্রীর।

সম্প্রতি ‘ভাগমতী’ ছবির প্রথম লুক প্রকাশ করা হয়েছে। প্রথম লুকটাতে ‘ভাগমতী’ রূপের আনুষ্কাকে দেখতে বেশ ঐহিতাসিক, সুন্দর সেই সাথে ভয়ংকরও দেখাচ্ছে। ফলে ‘ভাগমতী’ র লুক প্রকাশ করার সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়।

’ভাগমতী’ বড় বাজেটের ছবি হতে যাচ্ছে। ছবিটি তেলেগু ছাড়াও, তামিল এবং মালায়াম ভাষায় মুক্তি নির্মিত হবে। ইউভি ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত হতে যাওয়া ছবিটি পরিচালনা করছে জি.অশোক। ‘ভাগমতী’ ২০১৮ সালের প্রথম ভাগে মুক্তি পাবে।

টালিউড বক্সঅফিসে মুখোমুখি দেব ও সালমান খান! 

সিনেমা  : ভাগমতী

অভিনয় : আনুষ্কা শেঠি
পরিচালক : জি. অশোক
ব্যানার : ইউভি ক্রিয়েশনস্
প্রযোজক: ভি.ভি.কৃষ্ণা রেড্ডি ও প্রমোদ
শুভমুক্তি : ২০১৮

No comments

Powered by Blogger.