বড় পর্দার পর এবার ছোট পর্দায়ও ’বাহুবলী ২’ সমস্থ রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করেছে।

ভারতীয় ছবির ইতিহাসে বড় পর্দার পর এবার ছোট পর্দায়ও ’বাহুবলী ২’ সমস্থ রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করেছে।
বাহুবলী ২

[তেলেগু]


ভারতীয় ছবির ইতিহাসে বড় পর্দার পর এবার ছোট পর্দায়ও ’বাহুবলী ২’ সমস্থ রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করেছে।


তেলেগু ছবি হয়েও ‘বাহুবলী ২’ সমগ্র ভারতে বক্সঅফিস আয়ে ঝড় তুলেছিল। মুক্তির পর থেকেই ভারতীয় ইতিহাসে বক্সঅফিসে যত রেকর্ড ছিল, তার প্রায় সবেই ভেঙ্গে নতুন করে রেকর্ড করেছে ছবিটি। এমনকি বলিউডে সর্বোচ্চ আয়ের ছবি হিসেবে রেকর্ড করা আমির খানের ‘দঙ্গল’ ছবির সর্বোচ্চ আয় ৩৮৭ কোটিকে টপকে বলিউড বক্সঅফিসে প্রথম বারের মত ৫০০কোটি ক্লাব খুলে ‘বাহুবলী ২’। বড় পর্দায় রেকর্ড সৃষ্টি করা এ ছবি কিছুদিন আগে ছোট পর্দায় মুক্তি দেওয়া হয়।

বড় পর্দার পর ‘বাহুবলী ২’ ছোট পর্দায়ও রেকর্ড শুরু করেছে। ছোট পর্দায় প্রিমিয়ার হওয়ার মধ্যেই নতুন রেকর্ড সৃষ্টি করেছে ছবিটি। হিন্দি চ্যানেল সেট ম্যাক্স (সনি) ছবিটির প্রিমিয়ারে বিএআরসি(টিআরপি) ছিল ২.৬ কোটির অধিক। অর্থাৎ ছবিটির প্রিমিয়ারে ২ কোটি ষাট লাখের অধিক দর্শক ছবিটি উপভোগ করেছে। যা যেকোন হিন্দি ছবি হিসেবে একটি রেকর্ড। পূর্বে এ রেকর্ডটি ছিল সালমান খানের ‘প্রেম রতন ধান পায়ো’র দখলে। ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিটি স্টার গোল্ডে প্রিমিয়ার হলে  ২কোটি ৫১ লাখের অধিক দর্শক ছবিটি ছোট পর্দায় উপভোগ করেছিল।


হিন্দি টেলিভিশন চ্যানেলে সর্বোচ্চ বিএআরসি (টিআরপি)-পাওয়া পাঁচটি ছবি :


নম্বর # ১

সিনেমা : বাহুবলী - দ্যা কনক্লুশন 

অভিনয় : প্রভাস, আনুশকা ও তামান্না
শুভমুক্তি : ২০১৭
চ্যানেল : সেট ম্যাক্স (সনি)
বিএআরসি (টিআরপি) : ২,৬০,৫৪,০০০


নম্বর # ২

সিনেমা : প্রেম রতন ধান পায়ো

অভিনয় : সালমান খান ও সোনম কাপুর
শুভমুক্তি : ২০১৫
চ্যানেল : স্টার গোল্ড (স্টার)
বিএআরসি (টিআরপি) : ২,৫১,১৯,০০০


নম্বর # ৩

সিনেমা : বাজরাঙ্গি ভাইজান

অভিনয় : সালমান খান ও কারিনা কাপুর খান
শুভমুক্তি : ২০১৫
চ্যানেল : স্টার গোল্ড (স্টার)
বিএআরসি (টিআরপি) : ২,৩৭,৪৫,০০০


নম্বর # ৪

সিনেমা : বাহুবলী – দ্যা বিগেনিং

অভিনয় : প্রভাস, আনুশকা ও তামান্ন
শুভমুক্তি : ২০১৫
চ্যানেল : সেট ম্যাক্স (সনি)
বিএআরসি (টিআরপি) : ২,০৭,৭৭,০০০


নম্বর # ৫

সিনেমা : দঙ্গল

অভিনয় : আমির খান
শুভমুক্তি : ২০১৬
চ্যানেল : জি সিনেমা (জি-নেটওয়ার্ক)
বিএআরসি (টিআরপি) : ১,৬২,২৫,০০০

আরো পড়ুন :


No comments

Powered by Blogger.