সুপারস্টার জিতের ‘ইন্সপেক্টর নটি কে’ ২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে।
![]() |
| ইন্সপেক্টর নটি কে! |
[টালিউড]
জিৎ ও নুসরাত ফারিয়ার নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি কে’ ২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে।
সুপারস্টার জিতের নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি কে’-এর শুটিং সবে মাত্র শেষ হল। এবার ঘোষণা এল ছবিটির মুক্তির তারিখ। চলতি বছর জিতের নতুন ছবিটি মুক্তি পাচ্ছে না। তবে জিৎ ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। আগামি বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে ‘ইন্সপেক্টর নটি কে’।
জিতের সর্বশেষ ছবি ‘বস ২’ ঈদে মুক্তি পেয়েছিল। দুই বাংলায় (ঢালিউড ও টালিউড) একসাথে মুক্তি পাওয়া ছবিটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল্। এর পর জিৎ ভক্তরা অধীর আগ্রহ সহকারে অপেক্ষা করছিল কখন ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তি পাবে। বিশেষ করে দুর্গা পূজায় ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তি নিয়ে ভক্তদের মধ্যে প্রবল আগ্রহ লক্ষ করা যায়। তবে তারাহুরো করে ‘ইন্সপেক্টর নটি কে’ দুর্গা পূজায় মুক্তি দেওয়া হয় নি। অতঃপর ভক্তরা অপেক্ষা করেছিল হয়তো ক্রীসমাস উৎসব উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। কিন্তু জিৎ ভক্তদের অপেক্ষার অবসান করে ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির তারিখ ঘোষণা করে। ‘ইন্সপেক্টর নটি কে’ বক্সঅফিসে মুক্তি পাচ্ছে ১৯ জানুয়ারি ২০১৮।
’ইন্সপেক্টর নটি কে’ ছবিতে জিতের সাথে জুটি বেঁধেছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এর আগে জিৎ-নুসরাত ফারিয়া জুটির ‘বাদশা’ ও ‘বস ২’ বক্সঅফিসে ব্লকবাস্টার ব্যবসা করেছিল। ফলে ’ইন্সপেক্টর নটি কে’ এর সাফল্য নিয়ে বাণিজ্য বিশ্লেষকরা আশাবাদী।
পাঞ্জাবি ছবি ‘জাট এন্ড জুলিয়েট’ থেকে অনুপ্রাণিত ’ইন্সপেক্টর নটি কে’ যৌথ প্রযোজনার ছবি হিসেবে পরিচালনা করছেন অশোক পাতি।
সিনেমা : ইন্সপেক্টর নটি কে
অভিনয় : জিৎ ও নুসরাত ফারিয়া
পরিচালক : অশোক পাতি
প্রযোজক : জিৎ, গোপাল মাদনানি ও অমিত জুমরানি
শুভমুক্তি : ১৯ জানুয়ারি ২০১৮
আরো পড়ুন :

No comments