ট্রেইলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ রেকর্ড করেছে!
![]() |
| টাইগার জিনদা হ্যায়! |
[বলিউড]
ট্রেইলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ রেকর্ড করেছে!
সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘টাইগার জিনদা হ্যায়’ এর ট্রেইলার ৭ নভেম্বর মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড করে ফেলেছে ট্রেইলারটি। মাত্র ২৪ ঘণ্টাই বিশ্বব্যাপী ২৯ মিলিয়ন মানুষ ইউটিউব ও ফেইসবুকে ট্রেইলারটি দেখেছে। যা ইতোমধ্যে মুক্তি পাওয়া বলিউড ছবির ইতিহাসে একটি রেকর্ড।
অক্টোবর মাসে মুক্তি পাওয়া ‘পদ্মবতী’ ছবির ট্রেইলার মুক্তির ২৪ ঘণ্টাই সবচেয়ে বেশি ভিউ দেখার রেকর্ড করেছিল। ‘পদ্মাবতী’ ছবির ট্রেইলার ইউটিউব ও ফেইসবুকে মুক্তি পাওযার ২৪ ঘণ্টার মধ্যে যে পরিমাণ দর্শক দেখেছে, তার চেয়ে ঢের বেশি দেখেছে সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ ছবির ট্রেইলার। যদিও ইউটিউবে ২৪ ঘণ্টাই সবচেয়ে বেশি ভিউ ’পদ্মাবতী’র দখলে রয়েছে, কিন্তু ফেইসবুকে ‘টাইগার জিনদা হ্যায়’ ছবির ট্রেইলার এতই ভাইরাল হেয়েছে যে, ইউটিউব ও ফেইসবুক যোগ করলে ‘টাইগার জিনদা হ্যায়’ এগিয়ে থাকে।
’টাইগার জিনদা হ্যায়’ ছবির ট্রেইলার দেখার জন্য ইউটিউবে ২৪ ঘণ্টাই ১৫ মিলিয়ন ভিউ হিট হয়েছে, যা ‘পদ্মাবতী’ ট্রেইলারের চেয়ে ০.২০ মিলিয়ন কম। ‘পদ্মাবতী’ ট্রেইলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে ১৫.২০ মিলিয়ন ভিউ হিট হয়ে একদিনে সবচেয়ে বেশি ভিউ দেখার রেকর্ড ধরে রেখেছে। কিন্তু যশ রাজ ফিল্মসের মতে ’টাইগার জিনদা হ্যায়’ ট্রেইলার মুক্তি দেওয়ার পর তাদের ইউটিউব চ্যানেলে এতই ট্রাফিক হয়েছে যে বেশি কিছুক্ষণ চ্যানেলটি হ্যাং ছিল। হ্যাং না থাকলে হয়তো ‘পদ্মাবতী’ রেকর্ড ভেঙ্গে দিত।
ইউটিউবে বর্তমানে ‘পদ্মাবতী’ ছবির ট্রেইলার মুক্তির ২৪ ঘণ্টাই সবচেয়ে বেশি ভিউ অর্জন করে। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে যথাক্রমে আছে ‘টাইগার জিনদা হ্যায়’, ‘গোলমাল এগেইন’, ‘বাহুবলী ২’, ‘টিউবলাইট’!
ট্রেইলার দেখুন : টাইগার জিনদা হ্যায় পদ্মাবতী গোলমাল এগেইন
সিনেমা : টাইগার জিনদা হ্যায়
অভিনয় : সালমান খান ও ক্যাটরিনা কাইফ
পরিচালক : আলী আব্বাস জাফর
প্রযোজক : আদিত্য চোপড়া
শুভমুক্তি : ২২ ডিসেম্বর ২০১৭

No comments