আরেফিন-ফারিয়ার ‘ধ্যাততেরিকি’ এবার কলকাতার বড় পর্দায় মুক্তি পাচ্ছে।

আরেফিন-ফারিয়া-রোশান-ফারিনের ‘ধ্যাততেরিকি’ এবার কলকাতার বড় পর্দায় মুক্তি পাচ্ছে।
ধ্যাততেরিকি!

[টালিউড]

আরেফিন-ফারিয়া-রোশান-ফারিনের ‘ধ্যাততেরিকি’ এবার কলকাতার বড় পর্দায় মুক্তি পাচ্ছে।


চলতি বছরে বাংলার নববর্ষ উপলক্ষে ঢালিউডে মুক্তি পেয়েছিল আরেফিন শুভ-নুসরাত ফারিয়া-রোশান-ফারিন অভিনীত ‘ধ্যাততেরিকি’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছিল শামীম আহমেদ রনী। রোমান্টিক-কমেডি ধাঁচের এ ছবিটি বক্সঅফিসে খুব একটা সফল হয়নি। তবে এ ছবির গানগুলো দর্শকরা পছন্দ করেছিল। এবার ‘ধ্যাততেরিকি’ কলকাতায় মুক্তি পেতে চলেছে।

’ধ্যাততেরিকি’ কলকাতায় আমদানি করেছে বিজয় এন্টারপ্রাইজ। বাংলাদেশের প্রথমসারির একটি প্রতিকাকে বিজয় এন্টারপ্রাইজের কর্ণধার বিজয় খেমকা জানান যে, কলকাতায় ‘ধ্যাততেরিকি’ অর্ধশত হলে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে এই প্রতিষ্ঠান শাকিব খানের ‘বসগিরি’ ছবিটিও আমদানি করেছে। ফলে দুইটি ছবিই তারা কাছাকাছি সময়ে মুক্তি দিবে বলে জানান।

নির্মাতা শামীম আহমেদ রনীর তৃতীয় ছবি ‘ধ্যাততেরিকি’। উল্লেখ্য ‘বসগিরি’ একই নির্মাতা দ্বিতীয় ছবি ছিল। ফলে সর্বশেষ কলকাতায় রপ্তানি করা ‘ধ্যাততেরিকি’ ও ‘বসগিরি’ শামীম আহমেদ রণীর পরিচালিত ছবি।

’ধ্যাততেরিকি’ ছবির বিপরীতে টালিউড থেকে পাঠানো হয়েছে সুপারস্টার দেবের ‘ককপিট’। ‘ককপিট’ বাংলাদেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।

সিনেমা  : ধ্যাততেরিকি

অভিনয় : আরেফিন শুভ, রোশান, নুসরাত ফারিয়া, ফারিন
পরিচালক : শামীম আহমেদ রনী
ব্যানার : জাজ মাল্টিমিডিয়া
কলকাতায় আমনাদিকারক : বিজয় এন্টারপ্রাইজ
কলকাতায় শুভমুক্তির : নভেম্বর-ডিসেম্বর ২০১৭

No comments

Powered by Blogger.