ব্লকবাস্টার ‘ঢাকা অ্যাটাক‘ বিশ্বের ১৪টি দেশের ৩২টি শহরের মন জয়!

আরিফিন শুভ ও মাহিয়া মাহী অভিনীত ‘ঢাকা অ্যাটাক‘ ছবির বিশ্ব জয়; প্রসংশার পাশাপাশি বক্সঅফিসও সমৃদ্ধ!
ঢাকা অ্যাটাক!

[ঢালিউড]


আরিফিন শুভ ও মাহিয়া মাহী অভিনীত ‘ঢাকা অ্যাটাক‘ ছবির বিশ্ব জয়; প্রসংশার পাশাপাশি বক্সঅফিসও সমৃদ্ধ!


ঢালিউডে ৬ অক্টোবর মুক্তি পাওয়া ’ঢাকা অ্যাটাক’ মুক্তির পরই আলোড়ন সৃষ্টি করেছে। ঢালিউড দর্শকদের কাছে ’ঢাকা অ্যাটাক’এর মাধ্যমে সম্পূন্ন নতুন কিছু উপহার দিয়েছে ছবিটির পরিচালক দীপংকর দীপন। সারা দেশে জমিয়ে ব্যবসা করা ছবিটি মুক্তির পর পরই দেশের চলচ্চিত্রবোদ্ধাদের প্রসংশায় ভাসতে থাকে। বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্র সমালোচকরা ছবিটি প্রসংশায় ছিল পঞ্চমুখ। ফলে মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ব্লকবাস্টার ট্যাগ লাগিয়ে নেয় ‘ঢাকা অ্যাটাক’।

ঢালিউড দর্শকদের মন জয় করার পর ’ঢাকা অ্যাটাক’ বিশ্ব জয়ের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা শুরু করার মাত্র দেড় মাসের মাথায় ছবিটি বিশ্বের ১৪টি দেশের ৩২টি শহরে প্রদর্শিত হয়। সেই সাথে সম্মান বৃদ্ধি করতে থাকে বাংলাদেশের সিনেমার। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা প্রভৃতি উপমহাদেশের দুবাই, রোম, প্যারিস, আনকোনা, নিউ ইয়র্ক, ভেনিস, গেলারাত, জুরিখ ইত্যাদি উল্লেখযোগ্য শহরে বাংলাদেশের সিনেমাকে তুলে ধরে ‘ঢাকা অ্যাটাক’। পাশাপাশি বক্সঅফিসেও অর্জন করতে থাকে কাঁড়ি কাঁড়ি অর্থ। উল্লেখ্য ’ঢাকা অ্যাটাক’ এর জন্য বলিউড সুপারস্টার আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’কেও জায়গা ছেড়ে দিতে হয়েছিল।

বাংলাদেশে প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ’ঢাকা অ্যাটাক’ ৮ অক্টোবর মুক্তি পাওয়ার পরও এখনো বাংলাদেশে বেশ কিছু মাল্টিপ্লেক্সে চলছে। সেই সাথে অব্যাহত রেখেছে এর বিশ্ব যাত্রা। ‘ঢাকা অ্যাটাক’ এর বিশ্ব যাত্রায় সম্প্রতি নাম লেখাতে যাচ্ছে মালয়শিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশ গুলো।

আরেফিন শুভ’রআপকামিং মুভি; নতুন ছবির খবর! 

সিনেমা : ঢাকা অ্যাটাক

অভিনয় : আরেফিন শুভ, মাহিয়া মাহি
পরিচালক : দীপংকর সেনগুপ্ত দিপন
বাজেট : ৫ কোটি
বক্সঅফিস : ৭.৮৫ কোটি
বক্সঅফিস স্ট্যাটাস : ব্লকবাস্টার

আরো পড়ুন :
‘ঢাকা অ্যাটাক’ ছবির  বক্সঅফিস  রিপোর্ট!

২০১৭ সালের সর্বশেষ ঢালিউড বক্সঅফিস রিপোর্ট!


২০১৭ সালে বলিউডে সর্বোচ্চ আয় করা সেরা ১০সিনেমা!

No comments

Powered by Blogger.