সালমান খান ও ক্যাটরিনা কাইফের ’টাইগার জিনদা হ্যায়’ ছবির প্রথম পূর্ণ পোস্টার প্রকাশ!
![]() |
| টাইগার জিনদা হ্যায়! |
[বলিউড]
সালমান খান ও ক্যাটরিনা কাইফের বিশাল বাজেটের ’টাইগার জিনদা হ্যায়’ ছবির প্রথম পূর্ণ পোস্টার প্রকাশ!
চলতি বছর বড়দিনে মুক্তি পাচ্ছে সুপারস্টার সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’। ২০১২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘এক থা টাইগার’ ছবির সিকুয়্যাল ’টাইগার জিনদা হ্যায়’। ছবিটির প্রথম পূর্ণ পোস্টার আজ মুক্তি পেল। এর আগে দিওয়ালী উপলক্ষে সালমান খানের টুইটার একাউন্টে প্রথম লুক প্রকাশ পেয়েছিল।
পোস্টারটিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে এ্যাকশান মুডে দেখা যাচ্ছে। যেখান সালমান রূপী টাইগার ও ক্যাটরিনা রূপা জয়া বন্ধুক চালাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে শহর ও হেলিকপ্টার ধ্বংসের চিত্র।
’টাইগার জিনদা হ্যায়’ হাই ভোল্টেজ নির্ভর এ্যাকশান ছবি। ইতোমধ্যে ছবিটির সম্পূর্ণ শুটিং প্রায় শেষ। কেবল মাত্র একটি গানের শুটিং-এর জন্য ছবির কেন্দ্রীয় তারকারা গ্রীসে অবস্থান করছে।
উল্লেখ্য ’টাইগার জিনদা হ্যায়’ ২০১৭ সালের সবচেয়ে বড় মাপের ছবি। ছবিটি ২০১৭ সালের সবচেয়ে বেশি আয় করা ছবিতে পরিণত হবে বলেই বাণিজ্য বিশ্লেষকদের ধারণা।
সালমান খানের আপকামিং মুভি!
সিনেমা : টাইগার জিনদা হ্যায়
অভিনয় : সালমান খান ও ক্যাটরিনা কাইফ
পরিচালক : আলী আব্বাস জাফর
প্রযোজক : আদিত্য চোপড়া
শুভমুক্তি : ২২ ডিসেম্বর ২০১৭

No comments